
অনেক বাড়িতেই ছারপোকার সমস্যা নতুন নয়। ছোট্ট এই পোকা চুপচাপ বিছানা, সোফা বা ঘরের অন্ধকার কোণে লুকিয়ে থাকে এবং সুযোগ পেলেই কামড় দেয়। কামড়ের ফলে চুলকানি, লাল দাগ ও বিরক্তি তৈরি হয়।
ছারপোকা চেনার উপায়:
-
তোষকের কোণা, পর্দার ভাঁজ, সোফার কিনারা, কুশন, স্যুইচবোর্ড, ওয়ালপেপারের কোণা ও কার্পেটের নিচে লুকিয়ে থাকে।
-
বিছানা বা দেয়ালে কালচে লাল দাগ দেখা দিলে সাবধান।
-
ডিম ছোট, হলদেটে রঙের এবং অন্ধকারে বেশি সক্রিয়।
ছারপোকা দূর করার ঘরোয়া উপায়:
-
রোদে শুকানো: আক্রান্ত তোষক, কার্পেট বা কাপড় কয়েক ঘণ্টা রোদে রাখুন।
-
ভ্যাক্যুম ক্লিনার ব্যবহার: ডিম ও ময়লা পরিষ্কার করুন।
-
গরম পানি বা হেয়ার ড্রায়ার: ধোয়া বা গরম বাতাসে ছারপোকা মারা যায়।
-
প্লাস্টিক মোড়ক: ধোয়া না যাওয়া জিনিস কয়েক মাস মোড়কে রাখুন।
কীটনাশক ব্যবহারে সতর্কতা:
বাজারে ছারপোকা মারার ওষুধ পাওয়া যায়, তবে শিশুদের জন্য অ্যালার্জি বা ঝুঁকি থাকতে পারে। যতটা সম্ভব ঘরোয়া উপায়ে নিয়ন্ত্রণ করা ভালো।
নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সতর্কতা মেনে চললেই ছারপোকা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষ করে বর্ষার সময়ে বেশি সক্রিয় হওয়ায় বেশি নজর দেওয়া প্রয়োজন।
সিএনআই/২৫