২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষদের জন্য শীতের ৮ সেরা স্টাইলিশ আউটফিট আইডিয়া

শেয়ার করুন

শীতকাল এসে গেছে, আর মানে শুধু ঠান্ডা নয়, সুযোগ এসেছে স্টাইল ও আরামের একসাথে আনন্দ নেওয়ার। অফিস হোক বা উইকএন্ড আউটিং, পুরুষদের জন্য শীতের আউটফিট বেছে নেওয়া এখন আরও সহজ।

১. টার্টলনেক সোয়েটার ও ব্লেজার
নিউট্রাল বা ডার্ক রঙের টার্টলনেকের সঙ্গে উলের ব্লেজার পরুন। টেইলরড চিনো প্যান্ট ও লেদার বুট যোগ করলে হবে পরিপাটি ও উষ্ণ লুক।

২. ফরমাল স্যুট ও ওভারকোট
নেভি বা গ্রে স্লিম-ফিট স্যুটের ওপর লং ওভারকোট দারুণ মানায়। অফিস মিটিং বা কর্পোরেট ইভেন্টে এই ক্লাসিক শীতের লুক উপযুক্ত।

৩. হুডি ও বোম্বার জ্যাকেট
হুডি ও বোম্বার জ্যাকেটের কম্বিনেশন আরামদায়ক ক্যাজুয়াল লুক দেয়। স্লিম-ফিট জিন্স বা কার্গো প্যান্টের সঙ্গে ব্যবহার করুন।

৪. ওভারশার্ট ও ডেনিম
ফ্লানেল ওভারশার্টের সঙ্গে প্লেইন টি-শার্ট ও রিল্যাক্সড-ফিট জিন্স শীতের সহজ ও আরামদায়ক লুক দেয়।

৫. লেদার জ্যাকেট ও রিপড জিন্স
ব্ল্যাক লেদার জ্যাকেট ও গ্রাফিক টি-শার্টের সঙ্গে রিপড জিন্স আর বুটে পাবেন পার্টি-রেডি এডজি লুক।

৬. ভেলভেট ব্লেজার ও ডার্ক প্যান্ট
পার্টিতে এলিগ্যান্ট লুক চাইলে ভেলভেট ব্লেজারের সঙ্গে ডার্ক চিনো বা ট্রাউজার ব্যবহার করুন। পকেট স্কয়ার আরও স্মার্টনেস যোগ করবে।

৭. ট্র্যাডিশনাল বন্ধগলা ও শাল
ফরমাল ইভেন্টে ডার্ক বন্ধগলা স্যুটের সঙ্গে কাশ্মিরি শাল পড়ুন। উষ্ণতা ও ঐতিহ্য দুইই মিলবে।

৮. টার্টলনেক ও ডাবল-ব্রেস্টেড ব্লেজার
মডার্ন স্মার্ট-ক্যাজুয়াল লুক চাইলে টার্টলনেকের সঙ্গে ডাবল-ব্রেস্টেড ব্লেজার দারুণ।

পুরুষদের শীতকালীন পোশাকের টিপস:

  • ফ্যাব্রিক নির্বাচন: উল, ক্যাশমিয়ার, ফ্লিস উষ্ণ এবং আরামদায়ক। হালকা শীতে কটন বা ব্লেন্ড।

  • লেয়ারিং: থার্মাল → সোয়েটার/শার্ট → জ্যাকেট/কোট।

  • বহুমুখী পোশাক: ডার্ক ট্রাউজার, নিউট্রাল সোয়েটার, ব্লেজার বারবার ব্যবহার করা যায়।

  • অ্যাক্সেসরিজ: স্কার্ফ, গ্লাভস, ক্যাপ, লেদার বুট শীতে কার্যকর।

স্টাইল টিপস:

  • রঙের সমন্বয়: ফরমাল লুকের জন্য গ্রে, নেভি, ব্ল্যাক; ক্যাজুয়ালে উজ্জ্বল রঙ বা প্যাটার্ন।

  • অ্যাক্সেসরিজ ব্যবহার করুন: স্কার্ফ বা গ্লাভস সাধারণ পোশাককে স্মার্ট করে।

  • টেক্সচারের মিক্স: লেদার + উল, ডেনিম + ফ্লিস লুক আকর্ষণীয় করে।

সঠিক ফ্যাব্রিক, লেয়ারিং এবং বহুমুখী পোশাকের মাধ্যমে শীতেও উষ্ণ ও স্টাইলিশ থাকা সম্ভব। অফিস থেকে ক্যাজুয়াল আউটিং—সব জায়গায় মানিয়ে যাবে।

সিএনআই/২৫

শেয়ার করুন