২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ১৮ ডিগ্রি, শীতের হাওয়ায় আমেজ

শেয়ার করুন

ঢাকায় নেমে এসেছে শীতের হালকা আমেজ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রাজধানীর আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের স্পষ্ট আমেজ এনে দিয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।

সিএনআই/২৫

শেয়ার করুন