৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তে রাঙা অক্টোবর স্মরণে পটিয়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেয়ার করুন

মো.রাশেদুল্লাহ আলমদার ,পটিয়া প্রতিনিধি :

রক্তে রাঙা হয়েছিল অক্টোবরের সেই দিন, মানবতার মুখে লেগেছিল লজ্জার কালিমা। রক্তাক্ত আটাশে অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পটিয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি আশিকুল মুস্তফা তাইফু। সভায় সভাপতিত্ব করেন পটিয়া শহর আদর্শ থানা শিবিরের সভাপতি মাহবুব উল্লাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আবু সিদ্দিক।

বক্তারা বলেন, আটাশে অক্টোবর আমাদের প্রেরণার দিন। রক্তে রাঙা হয়েছিল অক্টোবরের সেই দিন, মানবতার মুখে লেগেছিল লজ্জার কালিমা। ২০০৬ সালের এ দিনে ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা চালিয়ে আমাদের ভাইদের শহীদ করা হয়, তাদের নিথর দেহের ওপর নাচ করেছিল ফ্যাসিবাদের উন্মত্ত দল। ফ্যাসিবাদের সূচনা হয়েছিল এই দিন থেকেই। আমরা শহীদদের আদর্শে উজ্জীবিত হয়ে আগামীর পথচলা চালিয়ে যাব ইনশাআল্লাহ।

শেয়ার করুন