
বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া
বিপদ মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসে। এ সময় মহান আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করা ও ধৈর্য ধরার শিক্ষা দিয়েছে ইসলাম। আর জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন।
বিপদে-আপদে মহান আল্লাহ প্রত্যেক মুমিনকে ধৈর্যধারণের উপদেশ দিয়েছেন। বলা হয়েছে,
হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (সুরা বাকারা, আয়াত: ১৫৩)পবিত্র কোরআনে আল্লাহ মুমিনদের উদ্দেশে আরও বলেছেন,
সুতরাং কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে, নিশ্চয় কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। (সুরা আল-ইনশিরাহ, আয়াত: ৫-৬)