৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকের উপর হামলা ও ভাঙচুর ছাত্রদলের নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার নোয়াখালী সরকারি কলেজে ছাত্রদল নেতাদের নেতৃত্বে কয়েকজন শিক্ষকের উপর হামলা, শারীরিক হেনস্তা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৯ এপ্রিল-২০২৬) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ আরো কয়েকজন সংগঠিত ভাবে এ হামলায় চালায় বলে ভুক্তভোগী শিক্ষক ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কলেজ প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষকরা জানায়, আজ দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন তার অফিসিয়াল কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ কয়েকজন শিক্ষক একসাথে দুপুরের খাবার খেতে বসলে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ সহ ছাত্রদল নেতারা অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং খাবার টেবিলে এসে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকিধামকি দিতে থাকে এবং বলে যে কেউ যাতে এখানে আর এক লোকমা খাবারও গ্রহণ না করে। এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের উপর শারীরিক ভাবে হামলা করা হয় এবং হামলাকারী উনার শার্ট ধরে টেনেহিঁচড়ে শার্টের সব বোতাম গুলো ছিঁড়ে নেয়। এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন কে তারা হুমকি দিয়ে বলেন, আপনি আমাদের এলাকায় থাকেন আমাদের পোলাপানকে বললে ১০ মিনিটের মধ্যে মেরে ড্রেনে পালায় দিবে। ঘটনার পরপরই কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরি সভা ডাকে কলেজ শিক্ষক পরিষদ। সভায় হামলাকারী ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বাতিল, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে অভিযোগ দায়ের, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা এবং এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কলেজ প্রশাসন নিরাপত্তা চাইলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জামায়াত এমপির

শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীত এনসিপির বিশাল বর্ণাঢ্য র‍্যালি

শেয়ার করুন

নোয়াখালী প্রতিনিধি : সুমাইয়া আক্তার: ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০১মে) বিকাল সাড়ে তিনটায় নোয়াখালী সুধারাম মডেল থানার সামনে থেকে শুরু হয়ে র‍্যালি টি সুপার মার্কেটের মোড়, টাউন হলের মোড় সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিটিআই স্কুলে সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

উক্ত আলোচনা সভা ও শ্রমিক সমাবেশে নোয়াখালীর বিভিন্ন পরিবহন শ্রমিক, রিক্সা শ্রমিক, ডেল্টা জুট মিলস শ্রমিক, দিনমজুর সহ কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে। উক্ত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দক্ষিনাঞ্চলে অন্যতম সংগঠক নফিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে নফিউল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং দাবিদাওয়া আদায়ে এনসিপি সব সময় পাশে থাকবে। এনসিপি হবে একটি শ্রমিক বান্ধব সংগঠন। মালিক শ্রমিকের একসাথে হয়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চায়। শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের সাথে আমাদের আলোচনা অব্যাহত রাখবো।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি গুলশান থানা প্রতিনিধি ফয়সাল হোসেন, জাতীয় নাগরিক কমিটি নোয়াখালীর অন্যতম সদস্য হুসেইন আহমেদ গালিব, জুলাই আহত তানভীর হাসান, শ্রমিক নেতা রাশেদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সিনিয়র মূখ্য সংগঠক নাহিদা সুলতানা ইতু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান রাফি, বিপ্লবী কবি স্বাধীন জসিম প্রমুখ।