৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকের উপর হামলা ও ভাঙচুর ছাত্রদলের নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার নোয়াখালী সরকারি কলেজে ছাত্রদল নেতাদের নেতৃত্বে কয়েকজন শিক্ষকের উপর হামলা, শারীরিক হেনস্তা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৯ এপ্রিল-২০২৬) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ আরো কয়েকজন সংগঠিত ভাবে এ হামলায় চালায় বলে ভুক্তভোগী শিক্ষক ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কলেজ প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষকরা জানায়, আজ দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন তার অফিসিয়াল কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ কয়েকজন শিক্ষক একসাথে দুপুরের খাবার খেতে বসলে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ সহ ছাত্রদল নেতারা অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং খাবার টেবিলে এসে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকিধামকি দিতে থাকে এবং বলে যে কেউ যাতে এখানে আর এক লোকমা খাবারও গ্রহণ না করে। এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের উপর শারীরিক ভাবে হামলা করা হয় এবং হামলাকারী উনার শার্ট ধরে টেনেহিঁচড়ে শার্টের সব বোতাম গুলো ছিঁড়ে নেয়। এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন কে তারা হুমকি দিয়ে বলেন, আপনি আমাদের এলাকায় থাকেন আমাদের পোলাপানকে বললে ১০ মিনিটের মধ্যে মেরে ড্রেনে পালায় দিবে। ঘটনার পরপরই কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরি সভা ডাকে কলেজ শিক্ষক পরিষদ। সভায় হামলাকারী ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বাতিল, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে অভিযোগ দায়ের, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা এবং এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কলেজ প্রশাসন নিরাপত্তা চাইলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জামায়াত এমপির

ইবির বিএমই ফুটবল টুর্নামেন্টে ব্লেজিং বেঙ্গলসের জয়

শেয়ার করুন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ‘ব্লেজিং বেঙ্গলস’ বিজয়ী হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ‘থান্ডার স্ট্রাইকার্সকে’ ১-০ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় দলটি।

টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় ছিল ব্লেজিং বেঙ্গলসের ধারাবাহিকতা ও দলগত সমন্বয়। অন্যদিকে, প্রাক-ম্যাচ আলোচনায় অনেকেই থান্ডার স্ট্রাইকার্সের ‘বজ্রশক্তি’র প্রশংসা করলেও মাঠের পারফরম্যান্সে সে ঝড় আর ওঠেনি।

ম্যাচের ২০তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইমরান। এরপর পুরো ম্যাচে ব্লেজিং বেঙ্গলস রক্ষণভাগ এতটাই দৃঢ় ছিল যে, প্রতিপক্ষ থান্ডার স্ট্রাইকার্স কোনো ‘স্ট্রাইক’ দিতেই পারেনি। শীতল ঠাণ্ডায় গঠিত দলের মতোই যেন তাদের আক্রমণভাগ ছিল নিরব, নিষ্প্রভ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ ও সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম।

আয়োজক জুনায়েদ আহমেদ বলেন, “বিএমই স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর আজকের ফাইনালে অংশগ্রহণকারী উভয় দলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা সবার জীবনে অব্যাহত থাকুক—এই প্রত্যাশা করি। এই আয়োজনকে সফল করতে যাঁরা পাশে ছিলেন, সিনিয়র ভাই-আপু, শিক্ষক ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন,
“এই ধরনের খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও টিমওয়ার্ক গড়ে তোলে। মাঠে যে দল ভালো খেলবে, জয় তাদেরই প্রাপ্য। আজকের খেলা সেটির প্রমাণ দিয়েছে। আয়োজকদের কৃতজ্ঞতা জানাই একটি সফল টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য।”

উল্লেখ্য, টুর্নামেন্টটি শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে বিএমই বিভাগের ৬টি দল অংশ নেয়। ফাইনালে জায়গা করে নেয় সহকারী অধ্যাপক আরিফুল ইসলামের তত্ত্বাবধানে গঠিত ‘থান্ডার স্ট্রাইকার্স’ ও তৌহিদুল ইসলামের ‘ব্লেজিং বেঙ্গলস’।