২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকের উপর হামলা ও ভাঙচুর ছাত্রদলের নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার নোয়াখালী সরকারি কলেজে ছাত্রদল নেতাদের নেতৃত্বে কয়েকজন শিক্ষকের উপর হামলা, শারীরিক হেনস্তা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৯ এপ্রিল-২০২৬) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ আরো কয়েকজন সংগঠিত ভাবে এ হামলায় চালায় বলে ভুক্তভোগী শিক্ষক ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কলেজ প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষকরা জানায়, আজ দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন তার অফিসিয়াল কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ কয়েকজন শিক্ষক একসাথে দুপুরের খাবার খেতে বসলে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ সহ ছাত্রদল নেতারা অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং খাবার টেবিলে এসে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকিধামকি দিতে থাকে এবং বলে যে কেউ যাতে এখানে আর এক লোকমা খাবারও গ্রহণ না করে। এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের উপর শারীরিক ভাবে হামলা করা হয় এবং হামলাকারী উনার শার্ট ধরে টেনেহিঁচড়ে শার্টের সব বোতাম গুলো ছিঁড়ে নেয়। এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন কে তারা হুমকি দিয়ে বলেন, আপনি আমাদের এলাকায় থাকেন আমাদের পোলাপানকে বললে ১০ মিনিটের মধ্যে মেরে ড্রেনে পালায় দিবে। ঘটনার পরপরই কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরি সভা ডাকে কলেজ শিক্ষক পরিষদ। সভায় হামলাকারী ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বাতিল, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে অভিযোগ দায়ের, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা এবং এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কলেজ প্রশাসন নিরাপত্তা চাইলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জামায়াত এমপির

কুবিতে ধর্ম অবমাননায় স্বপ্নীলের স্থায়ী বহিষ্কারের দাবিতে স্মারকলিপি

শেয়ার করুন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইসলাম ধর্মাবলম্বীদের নবী (সা.)কে অবমাননার অভিযোগে সাময়িক বহিষ্কারকৃত পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জির স্থায়ী বহিষ্কার এবং প্রশাসনিক ব্যবস্থার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছেন একদল শিক্ষার্থী।

রবিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি জমা দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৬ মে ২০২৪ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বপ্নীলকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল। একাধিকবার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও স্বপ্নীল তার কার্যকলাপের জন্য কোনো ব্যাখ্যা বা ক্ষমা প্রার্থনা করেনি। এ প্রেক্ষিতে শিক্ষার্থীরা তার স্থায়ী বহিষ্কার এবং রাষ্ট্রীয় আইনে মামলা দায়েরের দাবি জানাচ্ছি।

আরো বলা হয়, স্বপ্নীলকে কিছু শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সংগঠন আশ্রয় ও মদদ দিয়েছেন। স্মারকলিপিতে এসব ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এনিয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী মো. মোরশেদ আলম বলেন, স্বপ্নীল মুখার্জি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার পরও কোনো অনুশোচনা প্রকাশ করেনি বা ক্ষমা চায়নি। বিগত সময়ে আমরা প্রশাসনের কাছে তার স্থায়ী বহিষ্কার এবং আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছিলাম। কিন্তু প্রশাসন দৃশ্যত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

তিনি আরো বলেন, আজ আমরা পুনরায় প্রশাসনের কাছে দাবি জানিয়েছি, স্বপ্নীল মুখার্জিকে স্থায়ীভাবে বহিষ্কার করা, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া এবং যারা তাকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধেও তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য।

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, খতিয়ে দেখতে হবে আসলে কি হয়েছিল।বিষয়টি কি সেটা সবকিছু বিবেচনা তারপর সিদ্ধান্ত নিব।

উল্লেখ্য, গতবছরের ১৫ মে স্বপ্নীলের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগের প্রেক্ষিতে পরদিন ১৬ মে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।