৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকের উপর হামলা ও ভাঙচুর ছাত্রদলের নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার নোয়াখালী সরকারি কলেজে ছাত্রদল নেতাদের নেতৃত্বে কয়েকজন শিক্ষকের উপর হামলা, শারীরিক হেনস্তা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৯ এপ্রিল-২০২৬) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ আরো কয়েকজন সংগঠিত ভাবে এ হামলায় চালায় বলে ভুক্তভোগী শিক্ষক ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কলেজ প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষকরা জানায়, আজ দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন তার অফিসিয়াল কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ কয়েকজন শিক্ষক একসাথে দুপুরের খাবার খেতে বসলে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ সহ ছাত্রদল নেতারা অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং খাবার টেবিলে এসে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকিধামকি দিতে থাকে এবং বলে যে কেউ যাতে এখানে আর এক লোকমা খাবারও গ্রহণ না করে। এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের উপর শারীরিক ভাবে হামলা করা হয় এবং হামলাকারী উনার শার্ট ধরে টেনেহিঁচড়ে শার্টের সব বোতাম গুলো ছিঁড়ে নেয়। এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন কে তারা হুমকি দিয়ে বলেন, আপনি আমাদের এলাকায় থাকেন আমাদের পোলাপানকে বললে ১০ মিনিটের মধ্যে মেরে ড্রেনে পালায় দিবে। ঘটনার পরপরই কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরি সভা ডাকে কলেজ শিক্ষক পরিষদ। সভায় হামলাকারী ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বাতিল, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে অভিযোগ দায়ের, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা এবং এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কলেজ প্রশাসন নিরাপত্তা চাইলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জামায়াত এমপির

স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত

শেয়ার করুন

নোয়াখালী প্রতিনিধি : সুমাইয়া আক্তার: স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নোয়াখালী-এর ২০২৪ সেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান (শুক্রবার, ২৫ এপ্রিল) শহরের একটি অভিজাত কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন সাবেক অধ্যক্ষ কবিরহাট সরকারি কলেজ, বিশেষ মেহমান হিসেবে  ছিলেন আবু সাঈদ সুমন (সাবেক চেয়ারম্যান স্টুডেন্ট ওয়েলফার ফাউন্ডেশন) ,বিশেষ মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন এডভোকেট নিজাম উদ্দিন   বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডভোকেট আব্দুল্লাহ আল রাকিব। এবং  ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান,  ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল  মাহবুব, নির্বাহী পরিচালক সজীবুল ইসলামসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান বলেন, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবসময়ই নোয়াখালীর মেধাবী শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন এবং বাছাইয়ের মাধ্যমে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই আয়োজন সেইা চেষ্টারই একটি অংশ।তিনি আরও বলেন, “আমরা চাই, এই মেধাবীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখুক।”

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, এই ধরনের আয়োজন তাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত এবং ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খেতাব পাওয়া ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান নওরিন বলেন, “স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যতের পথ অনেকটাই সুগম হয়েছে। আমরা চাই এমন আয়োজন প্রতি বছরই হোক।”

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। অভিভাবকরা এমন আয়োজনের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা কামনা করেন।