৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চায় সাধারণ জনগণ

শেয়ার করুন

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললে শুধু টাকা বা স্বর্ণালংকার নয়, মেলে সাধারণ মানুষের হৃদয়ের গভীর প্রার্থনার প্রতিফলন। শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় মসজিদের ১১টি দানবাক্স খুলে পাওয়া গেছে ২৮ বস্তা টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এসব দানবাক্সে রাখা চিরকুট।

এবারের চিরকুটগুলোর একটি ছিল ড. ইউনূসকে ঘিরে—“ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চায় সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।” আরেকটি চিঠিতে একজন বোন লিখেছেন, “আমার ভাইয়ারে সুস্থ করে দাও, ও যেন বিদেশে যেতে পারে, সিটিজেনশিপ পায়, আমাদের স্বপ্ন পূরণ করো আল্লাহ।”
দানবাক্স খুলতে জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাছান চৌধুরীসহ সেনা-পুলিশ-আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ২৪ ম্যাজিস্ট্রেট, ২৪৭ মাদ্রাসা শিক্ষার্থী, ৮০ ব্যাংক কর্মীসহ প্রায় ৪০০ জন এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। গণনা শেষে সন্ধ্যায় মোট দানের পরিমাণ জানা যাবে।

এই মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয়—এমন বিশ্বাসে শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মাবলম্বীরাও এখানে দান করেন। টাকার পাশাপাশি গবাদিপশু, ফল, মোমবাতি ও ধর্মীয় বইও দান করেন অনেকে। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দানস্থল হিসেবে পরিচিত।

শেয়ার করুন