৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেয়ার করুন

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় তারেক রহমান তার প্রয়াত বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

সরকারপ্রধানের সঙ্গে আরও ছিলেন-স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা-৩ আসনের এমপি গয়েশ্বর চন্দ্র রায়, স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল, মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন, ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম প্রমুখ।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

tareque-2শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে টি অ্যান্ড টি খেলার মাঠসংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে আজ ঢাকার আরো বেশ কিছু স্থানে আয়োজিত নানা কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি।

শেয়ার করুন