৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি

শেয়ার করুন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনকারী ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি করা হয়েছে। এর আগে ১০ এপ্রিল পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা নির্ধারণ করা হলেও তা বৃদ্ধি করে পরীক্ষার পূর্বদিন (১৮ এপ্রিল) করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ই এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার পূর্বদিন (১৮ এপ্রিল) পর্যন্ত ডাউনলোড করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একই দিনে বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

শেয়ার করুন