
বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে হবে। আইনশৃঙ্খলার দিন দিন অবনতি ঘটেছে ,চুরি- ডাকাতি ,ছিনতাই ,রাহাজানি, বর্বরতা প্রতিনিয়ত বাড়ছে । এদিকে বিশেষভাবে নজর দিতে হবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ,অধ্যক্ষ মহোদয় কে জোর করে পদত্যাগ করা হয়েছে । তাদেরকে পুনরায় চাকরিতে পূর্ণ বহাল করতে হবে। অতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে । দেশের হত দরিদ্র এবং সাধারণ জনগণের শান্তি শৃঙ্খলার প্রতি বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে।
বৈষম্যহীন সমাজ এবং উন্নতর জীবন যাপনের নিশ্চয়তা প্রদান করতে হবে। সাধারণ মানুষের ওপর হামলা – নির্যাতন বন্ধ করতে হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ।সকল মানুষই আইনের শাসন পাওয়ার অধিকার রাখে। কোন মানুষই যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে যাচ্ছে এখনো সময় আছে শিক্ষার্থীদের বইমুখী এবং প্রতিষ্ঠান মুখী করার উদ্যোগ নিতে হবে। নতুবা এ দেশ এবং জাতি চরম সংকটের মধ্যে ভবিষ্যতে পড়বে ।
মোঃ রবিউল আলম
প্রতিষ্ঠাতা মহাসচিব
বাংলাদেশ জনপ্রিয় পার্টি