১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই : তারেক রহমান

শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রয়োজনে নতুন রাজনৈতিক দলের উত্থান একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। এটি নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বিএনপি সবসময় গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গণতান্ত্রিক চর্চার পক্ষে বিএনপি

তারেক রহমান বলেন, “বিএনপি জন্মলগ্ন থেকে বহুদলীয় গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। জনগণ কোন দলকে গ্রহণ করবে বা প্রত্যাখ্যান করবে, তা নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে। তবে যাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে।”

নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনারা ধৈর্য হারাবেন না। নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে, এ বিষয়ে বিশ্বাস রাখুন।”

ভোটাধিকার নিয়ে প্রশ্ন

তিনি আরও বলেন, “২০০৯ সাল থেকে প্রায় সাড়ে তিন কোটি নতুন ভোটার ভোটার তালিকায় যুক্ত হয়েছে। কিন্তু তারা এখনও কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এটি তরুণদের মনে প্রশ্নের জন্ম দিচ্ছে।”

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

তারেক রহমান বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সতর্ক থাকুন এবং এমন কোনো কাজে জড়াবেন না, যাতে কেউ আপনাদের বিরুদ্ধে অপপ্রচারের সুযোগ পায়।”

উপস্থিতি

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা পরিচালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

 

শেয়ার করুন