১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ : জামায়াত আমির

শেয়ার করুন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন

ডা. শফিকুর রহমান বলেন, “ডামি সরকার হওয়ায় আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে। তাদের শাসনামলে ঘটে যাওয়া খুন, গুম, লুটপাটের বিচার করতে হবে এবং পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে।”

প্রতিবেশী দেশের প্রতি আহ্বান
তিনি প্রতিবেশী দেশ ভারতের প্রতি সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়ে বলেন, “ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। ১৯৭২ সাল থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সব অপরাধের তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।”

সংখ্যালঘু ইস্যুতে মন্তব্য
জামায়াতের আমির বলেন, “আওয়ামী লীগ সংখ্যালঘু-সংখ্যাগুরু ধোঁয়া তুলে কায়দা করে সংখ্যালঘুদের সর্বনাশ করেছে এবং সেই দায় ইসলামপন্থীদের ওপর চাপিয়েছে।”

উন্নয়নে বৈষম্যের অভিযোগ
ঠাকুরগাঁওয়ে উন্নয়নে বৈষম্যের অভিযোগ করে তিনি বলেন, “এখানে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এটি একটি বড় বৈষম্য। আগামী একনেকে ঠাকুরগাঁওয়ের জন্য অন্তত একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।”

সম্মেলনে উপস্থিত নেতারা
সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

ডা. শফিকুর রহমানের এই বক্তব্য বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

 

শেয়ার করুন