১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারন নেই

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) জিমি কার্টার সেন্টারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এনবিসি নিউজের।

জিমি কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেইন্সে নিজের বাড়িতে হসপিস কেয়ারে ছিলেন। সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে বসবাস করতেন। তবে রোজালিন কার্টার ২০২৩ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন।

এনবিসি নিউজ জানায়, জিমি কার্টার ছিলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি ১০০তম জন্মদিন উদযাপন করেছিলেন।

ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে তিনি ১৯৭৬ সালের নির্বাচনে রিপাবলিকান জেরাল্ড ফোর্ডকে পরাজিত করে প্রেসিডেন্ট হন। তবে ১৯৮০ সালে পুনঃনির্বাচনে রোনাল্ড রিগানের কাছে হেরে যান।

জিমি কার্টার তার প্রশাসনের বাইরেও বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় অসামান্য ভূমিকা রাখেন। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

 

শেয়ার করুন