১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় আরও ৩০ নি হ ত, প্রাণহানি ছাড়াল ৪৫ হাজার ৫০০

শেয়ার করুন

ফিলিস্তিনের  উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়েগাজা গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ৫১৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। রোববার (২৯ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের নিরলস হামলায় আরও অন্তত ১ লাখ ৮ হাজার ১৮৯ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৩০ জন এবং আহত হয়েছেন ৯৯ জন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল তার আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক বিমান ও স্থল হামলা চালাচ্ছে। এতে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ইসরায়েলের আক্রমণে প্রায় ২০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, পানি এবং ওষুধের চরম সংকটে তারা মানবেতর জীবনযাপন করছেন।

এছাড়া গাজার ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে।

গাজায় যুদ্ধবিরতির জন্য বিশ্ব সম্প্রদায়ের দাবির মুখেও ইসরায়েলি বর্বরতা থেমে নেই, যা মানবিক সংকটকে আরও তীব্রতর করেছে।

 

শেয়ার করুন