
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ ২২ ডিসেম্বর ৮৪’ স্মরণে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
রিজভী বলেন, ‘আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব, কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্য থেকে প্রতিবাদ আসে তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ে ফাইলে আগুন ধরে।
অনেকেই রাষ্ট্র ক্ষমতায় আসার পর সংস্কারের কথা বলেছেন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘এর আগে আমরা মঈনুদ্দিন, ফখরুদ্দিনকেও দেখেছি। এই সংস্কার, সেই সংস্কার করবেন। করেছেন, নির্বাচন কমিশনের কিছু সংস্কার করেছেন, আরপিও সংশোধন করেছেন।
তিনি বলেন, ‘ওই সংস্কারের মুখ ত আমরা দেখেছি। ওই সংস্কারের প্রক্রিয়া ত আমরা দেখেছি।
রুহুল কবির রিজভী বলেন, ‘এখন এই সংস্কারের কী রূপ হবে, কোন পর্যায়ে আমাদের নিয়ে যাবে সেটা আমরা বলতে পারি না। আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের যেই রূপটি আমরা দেখছি, আমার কাছে ভাল কিছু ঠেকছে না। আমার কাছে মনে হচ্ছে, ডালের মধ্যে কিছু কালো পদার্থ রয়েছে। চারদিকের বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত। ব্যক্তিগত ভয়ের জন্য নয়, রাষ্ট্রের নিরাপত্তার জন্য ভয়ার্ত। ’
…..