১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ কোথায় কী আয়োজন

শেয়ার করুন

-প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার কর্মসূচি

বিকেল ৩টায় ফার্মগেটের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কনফারেন্স রুমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কর্মসূচি রয়েছে।

মুক্তিযোদ্ধা দলের মিলাদ মাহফিল

সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির কর্মিসভা

উত্তরা পশ্চিম থানার কর্মিসভা ও বিএনপি ঘোষিত ৩১ দফার কর্মশালা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর ৮ নং রোড খেলার মাঠে এ কর্মিসভা হবে।

জামায়াতের কর্মী সম্মেলন

সন্ধ্যা ৬টায় বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রাঙ্গণে (জয়কালী মন্দির সংলগ্ন)। ওয়ারী থানার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মু. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড. মো. আব্দুল মান্নান।

জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি

বিকেল সাড়ে ৫টায় বাংলামটরের রূপায়ন ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক বক্তৃতা সিরিজের প্রথম পর্বের বক্তৃতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেবেন ইউনিভার্সিটি ব্রুনেই দারুসসালামের শিক্ষক ড. ইফতেখার ইকবাল। অনুষ্ঠানে নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

তাবলীগ জামাতের সংবাদ সম্মেলন

তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের ওপর হামলা মামলার প্রতিবাদ এবং কারাবন্দি মুফতি মুআজ বিন নুরের নিঃশর্ত মুক্তির দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তন এ সংবাদ সম্মেলন করা হবে।-

শেয়ার করুন