১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জের টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড: কোটি টাকার ক্ষয়ক্ষতি

শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডি এ কে টেক্সটাইল নামক একটি তুলা ও সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় অবস্থিত এই কারখানায় আগুন লেগে যায়।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের মতে, কাজ করার সময় হঠাৎ ফ্যাক্টরিতে থাকা লাইলিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে থাকা তুলা, বালি, বকরম, চক, সুতার বাঁধন ও মেশিনারিজ পুড়ে ছাই হয়ে যায়।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও ঘটনাস্থলে আসে।

আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারখানার বিপুল পরিমাণ সম্পদ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে।

শেয়ার করুন