১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলের কলেজছাত্র সাজ্জাদের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।(১৪ জুন) রোববারে সচিবালয়ে সাজ্জাদুল তার উদ্ভাবন প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রীকে সাজ্জাদুল ইসলাম জানান, তিনি পচা ও পরিত্যক্ত সবজি থেকে সম্পূর্ণ পচনযোগ্য পলিথিন তৈরি করেছেন। এছাড়া কলাগাছের আঁশ বা তন্তু ব্যবহার করে ঢেউটিন, ফ্লোর টাইলস ও বোর্ড তৈরিতে সফল হয়েছেন। দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এসব পণ্য পরিবেশবান্ধব ও সাশ্রয়ী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব উদ্ভাবন সত্যিই প্রশংসনীয়। তরুণদের এমন উদ্ভাবনী শক্তিই আগামীর বাংলাদেশ গড়বে।

উদ্ভাবন দেখে প্রধানমন্ত্রী সাজ্জাদুল ইসলামের প্রশংসা করেন। তার উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহিত করেন।

সাজ্জাদুল ইসলাম জানান, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এসব পণ্য বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব। এতে একদিকে কৃষি বর্জ্য ব্যবস্থাপনা হবে, অন্যদিকে পরিবেশ দূষণ কমবে ও কর্মসংস্থান তৈরি হবে।

শেয়ার করুন