২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুন

সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারিত) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ কার্যক্রম সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. এ এস এম দেলওয়ার হোসেন, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: আলী আজম খান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণা ভদ্রা এবং উপ-রেজিস্ট্রার আবু মুহাম্মাদ মুকাম্মেল ও এনামুল হক।

শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি এদিন বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

শেয়ার করুন