২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসার লক্ষণ: কোরআন ও সুন্নাহর দিকনির্দেশনা

শেয়ার করুন

মহান আল্লাহর প্রতি বান্দার ভালোবাসার দাবি তখনই সার্থক হয়, যখন তাতে পূর্ণ আনুগত্য ও রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহর প্রতিফলন ঘটে। পবিত্র কোরআনের সুরা আলে ইমরানে আল্লাহ স্পষ্ট করেছেন যে, তাঁকে ভালোবাসতে হলে অবশ্যই তাঁর রাসূলের অনুসরণ করতে হবে। প্রকৃত আল্লাহপ্রেমী বান্দারা নিজের নফস বা পার্থিব চাহিদার চেয়ে আল্লাহর পছন্দ ও আদেশকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেন। তাদের হৃদয়ে মুমিনদের প্রতি থাকে অগাধ দয়া এবং সত্যের পথে চলতে গিয়ে তারা কোনো নিন্দুকের পরোয়া করেন না।

ধর্মীয় গবেষকদের মতে, আল্লাহর প্রতি ভালোবাসার প্রধান বহিঃপ্রকাশ ঘটে ইবাদতে একাগ্রতা, নিয়মিত কোরআন তেলাওয়াত এবং জিকিরের মাধ্যমে। এছাড়া পিতা-মাতার সেবা, অসহায়ের পাশে দাঁড়ানো এবং শিরক-বিদআত মুক্ত জীবনযাপন করা আল্লাহর প্রিয় হওয়ার অন্যতম লক্ষণ। যারা মুখে ভালোবাসার দাবি করে কিন্তু কাজে আনুগত্য প্রকাশ করে না, তাদের দাবিকে অর্থহীন বলে গণ্য করা হয়েছে। মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান-মাল ও সময় ব্যয় করার মানসিকতাই হলো প্রকৃত ইশক বা ভালোবাসার আসল পরীক্ষা।

সিএনআই/২৫

শেয়ার করুন