২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াইফাই সুরক্ষিত রাখার কৌশল: কমবে হ্যাকিং ও তথ্য চুরির ঝুঁকি

শেয়ার করুন

বর্তমানে স্মার্ট হোম ডিভাইস ও অনলাইন ব্যাংকিংয়ের প্রসারের ফলে হোম ওয়াইফাই নেটওয়ার্কের নিরাপত্তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, সামান্য কিছু সচেতনতা এবং রাউটারের সেটিংসে পরিবর্তন আনলেই হ্যাকিংয়ের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। হ্যাকারদের হাত থেকে বাঁচতে রাউটারের ডিফল্ট নাম (SSID) পরিবর্তন করে একটি শক্তিশালী ও দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা, যেখানে অক্ষর, সংখ্যা ও চিহ্নের জটিল মিশ্রণ থাকবে।

প্রযুক্তিবিদরা জানান, রাউটারে অবশ্যই WPA2 বা WPA3 এনক্রিপশন চালু রাখতে হবে এবং নেটওয়ার্ক ব্রডকাস্ট বন্ধ রাখা নিরাপদ। এছাড়া রাউটারের ফার্মওয়্যার নিয়মিত আপডেট করা এবং বিল্ট-ইন ফায়ারওয়াল সচল রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে পাবলিক ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে ভিপিএন (VPN) ব্যবহার করলে ডেটা চুরির ঝুঁকি অনেক কমে যায়। এই সাধারণ পদক্ষেপগুলো অনুসরণ করলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও স্মার্ট ডিভাইসগুলো নিরাপদ থাকবে।

সিএনআই/২৫

শেয়ার করুন