২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়দিন উপলক্ষে ঢাকায় ৩৬ ঘণ্টা আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ

শেয়ার করুন

পবিত্র বড়দিন উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ মোট ৩৬ ঘণ্টা বহাল থাকবে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম এই ধর্মীয় উৎসব যেন ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নিরাপদভাবে সম্পন্ন হতে পারে, সেজন্যই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী জননিরাপত্তা রক্ষায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বড়দিনের অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

সিএনআই/২৫

শেয়ার করুন