
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বাজারে আতপ চালের চাহিদা বাড়ায় প্রয়োজন অনুযায়ী আরও আতপ চাল আমদানি করা হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা ও মূল্য স্থিতিশীল রাখতে সরকার আমদানির এ উদ্যোগ নিয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে আরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
বিস্তারিত আসছে…
সিএনআই/২৫