২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী সাজা থেকে খালাস চাইলেন সাবেক আইজিপি মামুন

শেয়ার করুন


রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মানবতাবিরোধী অপরাধের পাঁচ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই আপিলে তার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক আইজিপিকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই রায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ট্রাইব্যুনাল জানায়, এই মামলায় আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে। আদালতের ব্যাখ্যা অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ড্রোন, হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন, যা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি পালন করেছেন। আদালত এই অপরাধগুলোর জন্য সর্বোচ্চ শাস্তি প্রযোজ্য বলে মন্তব্য করেছে।

রায়ের পর প্রসিকিউশন ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ডের সাজা স্থায়ী করতে আপিল করেছে। একই সময়ে সাবেক আইজিপি মামুন পাঁচ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন