
গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সাভারে গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি(জিবিপিএস) এর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৬) ঘোষণা করা হয়েছে ঘোষণা করা হয়েছে।
সোমবার ১৫ ডিসেম্বর সকাল ১০:০০ টার সময় জিবিপিএস কার্যালয়ে এক বছর মেয়াদী কমিটি ঘোষনা করা হয় ।
উক্ত কমিটির সভাপতি নির্বাচিত করা হয় ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সস অনুষদের শিক্ষার্থী -নাজমুল মুক্তাদির সাইমুম, সাধারণ-সম্পাদক রসায়ন বিভাগের শিক্ষার্থী -আরমান হাসান এবং সাংগঠনিক সম্পাদক সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী -রাইসুল ইসলাম।
এছাড়াও ২১ সদস্যের কমিটিতে রয়েছেন — সহ-সভাপতি মারুফ ইবনে আবদুল্লাহ , যুগ্ন সাধারণ সম্পাদক-মাকসুদুল আলম , অর্থ সম্পাদক মামুন অর রশীদ, দপ্তর সম্পাদক নিগার সুলতানা সাম্মি , প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম রাব্বী, মেম্বারশিপ এন্ড ওয়েলফেয়ার সেক্রেটেরি- জুবায়ের রহমান তন্ময় ও ভিজ্যুয়াল আইডেন্টিটি ডিজাইনার মো: সাজিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য , ফাতিমা ফেরদৌস, মাহমুদা খানম মারিয়া, সাদিকুল ইসলাম, মো: ফেরদাউস নাদিম লিখন, জারিফ আল শামস, মো:রায়হান আলী, শাহারিযার আহমেদ, সালাউদ্দিন মৃধা অয়ন, মো: আবদুল্লাহ আল মামুন, এস এম আফরিনা ও তাহসিন তামিম ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হাদিসুর রহমান তাওহীদ এবং শিক্ষক উপদেষ্টা “মো: তৌহিদুল ইসলাম ” সিনিয়র প্রভাষক বিবিএ বিভাগ ।
কমিটির লিড মেন্টরের দায়িত্ব পালন করবেন সদ্য বিদায়ী সভাপতি আবদুল্লাহ আল রানীম এবং সাধারণ সম্পাদক হাদিসুর রহমান তাওহীদ ।