২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতার প্রতিবাদ শুরু

শেয়ার করুন

জাতিসংঘের ঘোষিত ‘16 Days of Activism’-এর বার্তা হলো নারীর প্রতি ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়ানো। সেই লক্ষ্য সামনে রেখে রেডিও স্বাধীন ও এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস যৌথভাবে চালু করেছে #MyNumberMyStory ক্যাম্পেইন।

ক্যাম্পেইনে নারীরা প্রকাশ করছেন—দিনে, সপ্তাহে বা বিভিন্ন সময়ে অনলাইনে কতবার হয়রানির শিকার হন। তারা সেই সংখ্যা নিজের শরীরে লিখছেন, যেন প্রতিটি সংখ্যা তাদের প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। শুরুতেই দেশের পরিচিত কিছু নারী সাহস করে নিজেদের সংখ্যা প্রকাশ করেছেন। প্রতিটি সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, সঙ্গে রয়েছে রাগ, কষ্ট ও তীব্র অভিজ্ঞতা।

তবে, এই গল্পের কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে নতুনভাবে বিদ্রূপ, তাচ্ছিল্য ও আক্রমণও। ফলে ডিজিটাল সহিংসতা আরও একটি রূপে স্পষ্ট হয়ে উঠেছে। এই বাস্তবতা মনে করিয়ে দেয়, লড়াই এখানেই শেষ হয়নি।

সিএনআই/২৫

শেয়ার করুন