গুমের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়বেন না বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী জেড আই খান পান্না।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে তিনি বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির হন। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে আদালতে উপস্থিত না হওয়ায় ট্রাইব্যুনাল জেড আই খান পান্নার প্রতি ক্ষোভ প্রকাশ করেছিল এবং দ্রুত হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল।
প্রসঙ্গত, ট্রাইব্যুনালে মাত্র ১০ মিনিটের মধ্যে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ঘোষণা করেন, তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না। একপর্যায়ে গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে ট্রাইব্যুনাল আমীর হোসেনকে নিয়োগ দেন।
সিএনআই/২৫