২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ল্যাপটপ দীর্ঘদিন ভালো রাখার জন্য ৫টি কার্যকর টিপস

শেয়ার করুন

ল্যাপটপ এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। পড়াশোনা, কাজ, মুভি দেখা বা ইউটিউব ঘুরে বেড়ানো—সবকিছুই ল্যাপটপে করা হয়। কিন্তু অনেক সময় আমরা এর যত্নের দিকে নজর দিই না। ঠিকমতো যত্ন নিলে ল্যাপটপ অনেক দিন ভালো থাকে।

নিচে কয়েকটি সহজ টিপস দেওয়া হলো, যা ল্যাপটপকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে সাহায্য করবে।

১. ল্যাপটপের অবস্থান:
কাজ করার সময় ল্যাপটপকে কুশন, সোফা বা বিছানার ওপর রাখবেন না। বেশিরভাগ ল্যাপটপের ফ্যান নিচে থাকে। এই ধরনের নরম স্থানে রাখলে গরম বাতাস বের হতে পারে না, ফলে ল্যাপটপ দ্রুত গরম হয়ে নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে।

২. সবসময় আপডেট করুন:
সফটওয়্যার আপডেট এড়িয়ে গেলে অনেক সময় ডিভাইস ঠিকভাবে কাজ করে না। আপডেটগুলো বাগ ঠিক করে এবং ল্যাপটপকে সুষ্ঠুভাবে চলতে সাহায্য করে।

৩. ল্যাপটপ পরিষ্কার রাখুন:
কি-বোর্ডের মধ্যে ধুলো-ময়লা সহজে ঢুকে ভেতরের অংশেও যেতে পারে। নিয়মিত পরিষ্কার করলে ধুলো কম জমে এবং ল্যাপটপ দীর্ঘ সময় ভালো থাকে।

৪. ল্যাপটপ বন্ধ রাখুন:
ল্যাপটপও বিশ্রামের প্রয়োজন। সবসময় চালু রাখলে ব্যাকগ্রাউন্ডে কাজ চলতে থাকে। মাঝে মধ্যে সম্পূর্ণ বন্ধ করলে ডিভাইসের আয়ু বাড়ে।

৫. সহজ কিছু আপগ্রেড করুন:
প্রয়োজন হলে RAM বা ব্যাটারি আপগ্রেড করা যেতে পারে। ইউটিউবে বিস্তারিত টিউটোরিয়াল আছে। যদি প্রযুক্তিতে খুব স্বচ্ছন্দ না হন, স্থানীয় মেরামত বা পুনর্ব্যবহার নেটওয়ার্ক থেকে সাহায্য নিতে পারেন।

কেন ল্যাপটপ দীর্ঘসময় টিকিয়ে রাখা জরুরি?
ই-ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য বিশ্বব্যাপী বড় সমস্যা। নতুন ল্যাপটপ কিনে ফেলা সহজ সমাধান হলেও, ব্যবহারযোগ্য পণ্য ফেলে দেওয়া হলে তা পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। WRAP-এর এক রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর বিশ্বব্যাপী ২০ লাখ টন ই-ওয়েস্ট তৈরি হয়। এর ৪০% ল্যান্ডফিলে চলে যায় এবং মাত্র ১০% পুনঃব্যবহার হয়।

সঠিক যত্ন ও সচেতন ব্যবহারের মাধ্যমে ল্যাপটপের আয়ু বাড়ানো সম্ভব এবং ই-ওয়েস্ট কমানোও যায়।

সিএনআই/২৫

শেয়ার করুন