২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরোয়া উপায়ে সহজেই বিদায় দিন ছারপোকা

শেয়ার করুন

অনেক বাড়িতেই ছারপোকার সমস্যা নতুন নয়। ছোট্ট এই পোকা চুপচাপ বিছানা, সোফা বা ঘরের অন্ধকার কোণে লুকিয়ে থাকে এবং সুযোগ পেলেই কামড় দেয়। কামড়ের ফলে চুলকানি, লাল দাগ ও বিরক্তি তৈরি হয়।

ছারপোকা চেনার উপায়:

  • তোষকের কোণা, পর্দার ভাঁজ, সোফার কিনারা, কুশন, স্যুইচবোর্ড, ওয়ালপেপারের কোণা ও কার্পেটের নিচে লুকিয়ে থাকে।

  • বিছানা বা দেয়ালে কালচে লাল দাগ দেখা দিলে সাবধান।

  • ডিম ছোট, হলদেটে রঙের এবং অন্ধকারে বেশি সক্রিয়।

ছারপোকা দূর করার ঘরোয়া উপায়:

  1. রোদে শুকানো: আক্রান্ত তোষক, কার্পেট বা কাপড় কয়েক ঘণ্টা রোদে রাখুন।

  2. ভ্যাক্যুম ক্লিনার ব্যবহার: ডিম ও ময়লা পরিষ্কার করুন।

  3. গরম পানি বা হেয়ার ড্রায়ার: ধোয়া বা গরম বাতাসে ছারপোকা মারা যায়।

  4. প্লাস্টিক মোড়ক: ধোয়া না যাওয়া জিনিস কয়েক মাস মোড়কে রাখুন।

কীটনাশক ব্যবহারে সতর্কতা:
বাজারে ছারপোকা মারার ওষুধ পাওয়া যায়, তবে শিশুদের জন্য অ্যালার্জি বা ঝুঁকি থাকতে পারে। যতটা সম্ভব ঘরোয়া উপায়ে নিয়ন্ত্রণ করা ভালো।

নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সতর্কতা মেনে চললেই ছারপোকা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষ করে বর্ষার সময়ে বেশি সক্রিয় হওয়ায় বেশি নজর দেওয়া প্রয়োজন।

সিএনআই/২৫

শেয়ার করুন