২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধারাবাহিকে অভিনয় ছেড়েছেন দেবযানী, ওয়েব সিরিজে নজর

শেয়ার করুন

দেবযানী চট্টোপাধ্যায় ২২ বছরের দীর্ঘ অভিনয় জীবনে ছোটপর্দার নিয়মিত মুখ ছিলেন। জনপ্রিয় ধারাবাহিকে নেতিবাচক বা ইতিবাচক চরিত্রে তার উপস্থিতি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। কিন্তু গত আড়াই বছর ধরে তাকে কোনো ধারাবাহিকে দেখা যায়নি। টালিউড ছাড়ার পর তিনি মুম্বাইতে অবস্থান করছেন, যেখানে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ নিয়ে কাজ করছেন।

অভিনেত্রী জানালেন, ‘প্রায় আড়াই বছর হলো ধারাবাহিকে অভিনয় করা ছেড়ে দিয়েছি। সত্যি বলতে একঘেয়েমি এসে গিয়েছিল। তাই মেগাতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন ধরনের কাজ করতে চাইছি। ছোটপর্দায় নতুন কিছু করার নেই। আমার জন্য নতুন কিছু হবে সেটাও নয়। আর গল্পের সঙ্গে নিজেকে মেলাতে পারছিলাম না।’

দেবযানী জানান, মুম্বাইয়ে বিভিন্ন ওয়েব সিরিজে অডিশন দিচ্ছেন। এছাড়া কলকাতায় তার নিজস্ব একটি বুটিক রয়েছে, তাই মাঝে মাঝে শহরে ফিরেও ব্যবসার কাজে ব্যস্ত থাকেন।

সিএনআই/২৫

শেয়ার করুন