২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক রায় ঘোষণা

শেয়ার করুন

হাইকোর্ট বুধবার (১৯ নভেম্বর) জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক রিপোর্ট’ হিসেবে ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। প্রতিবেদনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যা ও নির্যাতনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রায়ে বলা হয়েছে, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের রুল শুনানি শেষে এই সিদ্ধান্ত দেন।

গত বছরের আগস্টে হাইকোর্ট এই প্রতিবেদণকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। নতুন রায়ে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিবেদণটি ‘জুলাই বিপ্লব-২০২৪’ হিসেবে গেজেট প্রকাশ করা হোক।

রায়ে আরও বলা হয়েছে, জাতীয় আর্কাইভ, সরকারি পাবলিক লাইব্রেরি এবং সংশ্লিষ্ট সংরক্ষণাগারে প্রতিবেদণ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে জনগণ, একাডেমিক গবেষক এবং আইনি প্রয়োজনে সহজলভ্য করতে হবে।

এই রায় দেশীয় ইতিহাসে গণঅভ্যুত্থান ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সিএনআই/২৫

শেয়ার করুন