২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনটিআরসিএ’র বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ

শেয়ার করুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য শিক্ষক শূন্যপদের চাহিদা চেয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে প্রবেশ পর্যায়ের শূন্যপদে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান—থেকে এমপিওভুক্ত শূন্যপদের চাহিদা অনলাইনে নেওয়া হবে

চাহিদা পাঠানোর সময়সীমা

  • ১৯ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে শূন্যপদের তথ্য পাঠাতে হবে।

  • অনলাইনে চাহিদা পাঠানোর পর পরবর্তী তিন দিনের মধ্যে ই-রিকুজিশন ফি জমা দিতে হবে।

যা খেয়াল রাখতে হবে

  • সব চাহিদা শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।

  • অফলাইন, হার্ডকপি বা ই-মেইলে পাঠানো কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না

  • পূর্বের কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় পাঠানো চাহিদা বাতিল গণ্য হবে।

  • ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব পদ শূন্য হয়েছে, শুধু সেগুলোর চাহিদাই দিতে হবে।

চাহিদা পাঠানোর পদ্ধতি

প্রতিষ্ঠানপ্রধানরা তাদের নিজস্ব User IDPassword ব্যবহার করে—

  • http://ngi.teletalk.com.bd
    অথবা

  • এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এর “ই-রিকুজিশন” অপশন ব্যবহার করে
    অনলাইন ফরম পূরণ করে এমপিওভুক্ত শূন্যপদের চাহিদা পাঠাতে পারবেন

ফরম পূরণের সময় এনটিআরসিএর ওয়েবসাইটে থাকা ই-রিকুজিশন নির্দেশিকা অবশ্যই অনুসরণ করতে হবে।

শেয়ার করুন