২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

শেয়ার করুন

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৭ নভেম্বর) বলেছেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি দেশ রক্ষার নির্বাচন। তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন নির্বাচনকে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন, এটি গণভোট যুক্ত হওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন এবং জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচনে বিপুলসংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন, যারা গত ১৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও গভীর আগ্রহ দেখাচ্ছেন। এই নির্বাচনকে সার্থক করা গণঅভ্যুত্থানের প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং এটি একটি বড় অভিযান, যা আমাদের জেতা প্রয়োজন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, বিভিন্ন উপদেষ্টা ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএনআই/২৫

শেয়ার করুন