২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে খেলার আমন্ত্রণ পেল মোহামেডান

শেয়ার করুন

-ভারতের প্রাচীন ফুটবল টুর্নামেন্ট কলকাতার আইএফএ শিল্ডে এবারও খেলার আমন্ত্রণ পেয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত বছর কিংস এবং মোহামেডানকে এই আসরে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে ঘরোয়া ফুটবলের ব্যস্ত সূচি থাকার কারণে কোনো দলই অংশ নিতে পারেনি সেই টুর্নামেন্টে।
এবার ঘরোয় ফুটবল শুরুর তারিখ পিছিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে চলে যাওয়ায় সুবিধাই হয়েছে সাদা কালোদের।

আয়োজকদের সঙ্গে সব শর্ত মিললে ৯-২১ নভেম্বর অনুষ্ঠেয় কলকাতার এই আসরে অংশ নেবে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। ক্লাবের সদস্য এবং খরচ বহন নিয়ে চলছে আলোচনা।

মোহামেডানের ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। এবার সাদা-কালো শিবিররা খেললে তারাই হবে আসরের একমাত্র বিদেশি দল।-

শেয়ার করুন