৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেন্টিলেশন সাপোর্টে বলিউড অভিনেতা ধর্মেন্দ্র, অবস্থা সংকটজনক

শেয়ার করুন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হয়েছে। বর্তমানে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

প্রায় এক সপ্তাহ আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হন ৮৯ বছর বয়সী এই তারকা। বেশ কয়েকদিন ধরে আইসিইউতে পর্যবেক্ষণে ছিলেন তিনি। সোমবার (১০ নভেম্বর) সকালে তার অবস্থা আরও খারাপ হলে চিকিৎসক দল ভেন্টিলেশনে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

ধর্মেন্দ্রর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সকাল থেকেই তার পরিবারের সদস্যদের হাসপাতালে যাতায়াত করতে দেখা গেছে। তবে এখনও পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, চলতি বছরই ধর্মেন্দ্রর চোখের অস্ত্রোপচার হয়। সে সময় তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, “আমি একদম ভালো আছি।” মাত্র এক সপ্তাহ আগেও তার স্ত্রী অভিনেত্রী হেমামালিনী জানিয়েছিলেন, ধর্মেন্দ্র সুস্থ আছেন—তবে এবার তার অবস্থার অবনতির খবরে উদ্বিগ্ন পুরো বলিউড।

শেয়ার করুন