২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

শেয়ার করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর ধানমন্ডি থানার ভোটার হতে যাচ্ছেন। রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে ভোটার হিসেবে নাম লেখাবেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন। তবে পদত্যাগের পর সরাসরি এনসিপিতে যোগ দেবেন এমনটি নয়।

আসিফ মাহমুদ মূলত কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লা-৩ আসন থেকে নির্বাচন করবেন না। পরিবর্তে ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান-নিউমার্কেট-হাজারীবাগ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সম্ভাবনা বেশি। এনসিপি তাঁর প্রতি সমর্থন জানাবে, যার অংশ হিসেবে ওই আসনে প্রার্থী দেবে না।

আসিফ মাহমুদ বলেন, “উপদেষ্টা বা রাষ্ট্রীয় দায়িত্বে থাকা যেকোনো ব্যক্তির নির্বাচন ইচ্ছা থাকলে পদত্যাগ করা উচিত, যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনীতি-সংযুক্তদেরও পদত্যাগ করা উচিত।”

তিনি আরও যোগ করেছেন, “আমরা এই সরকারের অংশ। নির্বাচনের সুষ্ঠু আয়োজনের দায়িত্ব আমাদের ওপরে থাকবে। তাই স্বচ্ছ এবং প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করতে পদত্যাগ অপরিহার্য।”

সিএনআই/২৫

শেয়ার করুন