
বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলা তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (৯ নভেম্বর) সকালে সিআইডির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সংস্থাটি জানিয়েছে, মামলাগুলোর তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুততম সময়ে অভিযোগপত্র দাখিল করা হবে।
সিআইডির মিডিয়া শাখার এক কর্মকর্তা জানান, বিকেলে সিআইডি সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বিদেশি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার, মিথ্যা ইনভয়েস ও জাল লেনদেনের মাধ্যমে বিপুল অর্থ বিদেশে স্থানান্তরের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সিআইডির এক তদন্ত কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট ব্যাংক, কাস্টমস ও বাণিজ্যিক কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ শেষে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।
সিএনআই/২৫