২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদের ভাষ্য: খালেদা জিয়ার আসনে এনসিপি প্রার্থী দেবে না

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে তিনটি আসনে লড়বেন, সেই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী দেবেন না। এই ঘোষণা দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম জানান, তারা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তবে প্রয়োজনে জোট বিষয়ক সিদ্ধান্ত বিবেচনা করা হবে। প্রার্থীর তালিকা ১৫ নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।

খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার বিষয়ে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ও যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের সম্মানে হয়তো আমরা সেই এলাকায় প্রার্থী দেব না। তবে সর্বাধিক আসনে আমরা প্রার্থী ঘোষণা করব।”

এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, খালেদা জিয়ার বিপক্ষে দলটি প্রার্থী দেবে না। যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, খালেদা জিয়া যে তিনটি আসনে লড়বেন, সেই আসনে প্রার্থী দেওয়া হবে না। এটি তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং গণতান্ত্রিক ভূমিকার প্রতি আমাদের সম্মান।”

এই সিদ্ধান্ত এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর সম্প্রতি বক্তব্যে বিষয়টি প্রকাশ পেয়েছে। আগামী সপ্তাহে এনসিপি এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে।

শেয়ার করুন