২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

শেয়ার করুন

আজ রাতের আকাশে দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ— যাকে বলা হচ্ছে সুপারমুন। এই ঘটনাটি হবে আলো ও সৌন্দর্যে ভরপুর এক বিরল মহাজাগতিক দৃশ্য।

২০২৫ সালের তিনটি সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়টি। চাঁদ যখন তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে, সেই অবস্থাকে বলে ‘পেরিজি’। তখন চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় ১৪% বড়৩০% বেশি উজ্জ্বল দেখা যায়।

এই নভেম্বরে দেখা পাওয়া সুপারমুনের নাম ‘বিভার মুন’, যা শতাব্দী ধরে উত্তর আমেরিকার আদিবাসী সংস্কৃতিতে প্রচলিত— কারণ, এ সময় বিভাররা শীতের প্রস্তুতিতে ব্যস্ত থাকে।

আজকের এই চাঁদ যুক্তরাজ্যে উদযাপিত ‘বনফায়ার নাইট’-এর সঙ্গেও মিলবে, ফলে রাতটি হবে আলোর ও ঝলমলে রঙের সমারোহে ভরা।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে খালি চোখেই দেখা যাবে এই দুর্লভ ও মনোমুগ্ধকর দৃশ্য।
সিএনআই/২৫

শেয়ার করুন