
২০২৬ সালে মোট চারটি গ্রহণ দেখা যাবে—এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণ হবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), আর দ্বিতীয়টি ১২ আগস্ট (বুধবার)। দুটি গ্রহণই অমাবস্যা তিথিতে ঘটবে এবং কোনোটিই ভারত বা বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না।
সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে দেয়। সাধারণত বছরে ২–৫টি সূর্যগ্রহণ হয়ে থাকে।
সিএনআই/২৫