২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে ফের লঘুচাপের আভাস, বৃষ্টি বাড়বে ৫ দিন

শেয়ার করুন

দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টি বাড়বে।

বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী চার দিনেও একই ধারা বজায় থাকবে, তবে রবিবার থেকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন