
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নতুন যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবির।
রোববার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়েছে।
হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপির আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে দলটির বৈদেশিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সিএনআই/২৫