২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষা-জোবায়েদ ঘটনার পেছনে ত্রিভুজ প্রেম: ডিএমপি

শেয়ার করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন, জোবায়েদ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে একটি ত্রিভুজ প্রেমের জটিলতা। মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঘটনাটি অনেকটা বরগুনার মিন্নি ঘটনার মতো। বর্ষা উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক রেখেছিল।”

নজরুল ইসলাম আরও জানান, বর্ষা মাহীরকে বলে, জোবায়েদকে সরানো না হলে সে সম্পর্ক পুনরায় শুরু করবে না। বর্ষার পরিকল্পনা অনুযায়ী মাহীর ও তার সহযোগীরা জোবায়েদকে হত্যার সিদ্ধান্ত নেয়। ঘটনার দিন কথাকাটাকাটির এক পর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে।

লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, আহত অবস্থায় জোবায়েদ উপরে উঠে বর্ষার কাছে সাহায্য চায়। কিন্তু বর্ষা তাকে সাহায্য না করে বলে, “তুমি না মরলে আমি মাহীরের হবো না।” এরপরই জোবায়েদের মৃত্যু নিশ্চিত হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডের মতোই এই ঘটনাতেও প্রেমঘটিত দ্বন্দ্বকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন