
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, তদন্ত শেষ হলে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।
তিনি বলেন, ‘আমরা নিশ্চিত নই, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। একাধিক সংস্থা তদন্তে কাজ করছে।’
চেয়ারম্যান আরও জানান, আগুন লাগার সময় ১৫টি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়। পরদিন বিকেল ৪টার মধ্যে আটকা পড়া সব যাত্রীকে নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়েছে।
বিস্তারিত আসছে…
সিএনআই/২৫