২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় কারণেই রিজওয়ান অধিনায়কত্ব হারালেন!

শেয়ার করুন

টানা ব্যর্থতার পর পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এবার প্রকাশ পেয়েছে এই সিদ্ধান্তের আসল কারণ।

সাবেক অধিনায়ক রশিদ লতিফের দাবি, কোচ মাইক হেসন ‘ধর্মীয় কারণে’ রিজওয়ানকে সরানোর পরামর্শ দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে লতিফ বলেন, “ফিলিস্তিনের পতাকা হাতে তোলায় রিজওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের দেশে এখন কি অন্য ধর্মের কাউকে অধিনায়ক করতে চাওয়া হচ্ছে?”

রশিদ লতিফের মতে, রিজওয়ান দলের মধ্যে এমন এক সংস্কৃতি গড়ে তুলছিলেন যেখানে ইসলামিক মূল্যবোধ ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছিল—যা কোচের পছন্দ হয়নি। তিনি বলেন, “হেসন ও তার পাঁচ-ছয়জনের দল পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি বদলাতে চাইছে, যা আগে কখনো দেখা যায়নি।”

পিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি। তবে অভ্যন্তরীণ সূত্রের দাবি, রিজওয়ানের অধীনে দলের পারফরম্যান্সও ছিল হতাশাজনক—২০ ম্যাচে মাত্র ৯ জয়ে তার সাফল্যের হার ৪৫ শতাংশ।

রিজওয়ানের স্থলাভিষিক্ত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি, যিনি আগামী ৪ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

৩৩ বছর বয়সী রিজওয়ান ২০২৪ সালের অক্টোবর মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেরই অধিনায়ক হয়েছিলেন।

শেয়ার করুন