
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে ৩০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)
লোকবল নিয়োগ: ৩০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি, স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষার শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট), ইংরেজি ভাষায় ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মাসিক বিক্রয় কমিশন, বিক্রয় প্রণোদনা, আকর্ষণীয় টিএ/ডিএ প্যাকেজ, মোবাইল বিল, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইন-হাউস ইন্স্যুরেন্স পলিসি, প্রতি বছর বেতন পর্যালোচনা।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৫ নভেম্বর, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।