৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকের উপর হামলা ও ভাঙচুর ছাত্রদলের নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার নোয়াখালী সরকারি কলেজে ছাত্রদল নেতাদের নেতৃত্বে কয়েকজন শিক্ষকের উপর হামলা, শারীরিক হেনস্তা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৯ এপ্রিল-২০২৬) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ আরো কয়েকজন সংগঠিত ভাবে এ হামলায় চালায় বলে ভুক্তভোগী শিক্ষক ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কলেজ প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষকরা জানায়, আজ দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন তার অফিসিয়াল কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ কয়েকজন শিক্ষক একসাথে দুপুরের খাবার খেতে বসলে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ সহ ছাত্রদল নেতারা অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং খাবার টেবিলে এসে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকিধামকি দিতে থাকে এবং বলে যে কেউ যাতে এখানে আর এক লোকমা খাবারও গ্রহণ না করে। এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের উপর শারীরিক ভাবে হামলা করা হয় এবং হামলাকারী উনার শার্ট ধরে টেনেহিঁচড়ে শার্টের সব বোতাম গুলো ছিঁড়ে নেয়। এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন কে তারা হুমকি দিয়ে বলেন, আপনি আমাদের এলাকায় থাকেন আমাদের পোলাপানকে বললে ১০ মিনিটের মধ্যে মেরে ড্রেনে পালায় দিবে। ঘটনার পরপরই কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরি সভা ডাকে কলেজ শিক্ষক পরিষদ। সভায় হামলাকারী ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বাতিল, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে অভিযোগ দায়ের, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা এবং এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কলেজ প্রশাসন নিরাপত্তা চাইলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জামায়াত এমপির

ভুল অ্যাডমিট নিয়ে আসা শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল কর্মী জেমস

শেয়ার করুন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভুল এডমিট নিয়ে আসায় বিপাকে পড়েন এক ভর্তিচ্ছু নারী শিক্ষার্থী। তবে এমন সংকটময় মুহূর্তে মানবিক ভূমিকা রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মী।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এমন ঘটনা ঘটে। ছাত্রদল কর্মী হলেন মারুফ হাসান জেমস। তিনি লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামের অনুসারী।

খোঁজ নিয়ে জানা যায়, একজন ভর্তিচ্ছু ভুলবশত পুরোনো প্রবেশপত্র নিয়ে আসেন, যেখানে ছিলোনা কোনো ভবনের নাম এবং রুম নম্বর। কেন্দ্রে ঢোকার সময় তা ধরা পড়লে তিনি হতাশ হয়ে পড়েন ও কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি দেখে ছাত্রদলের কর্মী মারুফ হাসান জেমস দ্রুত পরিস্থিতি বুঝে সামনে এগিয়ে আসেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের কর্মী মারুফ হাসান জেমস বলেন, আমরা পরিবহন চত্বরে ছাত্রদলের পক্ষ থেকে একটি সহায়তা বুথ স্থাপন করেছি। ওই বুথের পাশে তিনজন পরীক্ষার্থী ও তাদের অভিভাবক অপেক্ষা করছিলেন। সেখানেই এক পরীক্ষার্থীকে দেখতে পাই, যিনি ভুলবশত পুরোনো অ্যাডমিট কার্ড নিয়ে এসেছেন এবং ৩দিন আগে যে নতুন এডমিট ডাউনলোড করতে হতো, সেটি করেননি। বিষয়টি বুঝতে পেরে আমি দ্রুত তার রোল ও রেজিস্ট্রেশন নম্বর নিয়ে বিনোদপুরে ফিরোজ ভাইয়ের দোকানে যাই এবং সঠিক এডমিট কার্ডটি প্রিন্ট করে এনে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তার হাতে পৌঁছে দিই। এর ফলে তিনি সময়মতো পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে সক্ষম হন।

ভর্তিচ্ছু ওই শিক্ষার্থী বলেন, আমি ভুল এডমিট নিয়ে এসে খুব হতাশ হয়ে পড়েছিলাম। তখন ছাত্রদলের ভাইয়া আমাকে যেভাবে সাহায্য করেছেন, তা ভুলবার নয়। আমি ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।